হেলিকপ্টারে করে মালদায় পৌঁছান জেপি নাড্ডা । - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 6 February 2021

হেলিকপ্টারে করে মালদায় পৌঁছান জেপি নাড্ডা ।

 মালদা - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবারো একদিনের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি আড্ডা । এই সফরে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার । তবে শনিবার তার আগে মালদায় একাধিক কর্মসূচিতে যোগদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । এদিন ১১:৪০ নাগাদ      

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৬ফেব্রুয়ারি :- হেলিকপ্টারে করে মালদায় পৌঁছান জেপি নাড্ডা । দুপুর বারোটা নাগাদ মালদার যদুপুরে আম গবেষণা কেন্দ্র সেন্টার ফর হর্টিকালচার ইনস্টিটিউটে যান তিনি । আম গবেষণা কেন্দ্র ঘুরে তিনি জানান প্রথমদিকে এ গবেষণা কেন্দ্র শুধুমাত্র আমার জন্যই করা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের শাকসবজি থেকে শুরু করে ফসলের উপর গবেষণা করা হয় । তিনি জানান আমি খুব খুশি এই গবেষণা কেন্দ্রে আসতে পেরে । তিনি জানান এই গবেষণা গার কে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও সাহায্য করা হবে । এই গবেষণাগার থেকে সকলেই সাহায্য পাবেন বলেও তিনি জানান । 

       ‌ দুপুর ১২:৩০ নাগাদ পুরাতন মালদা সাহাপুর এলাকায় পৌঁছান বিজেপির সর্বভারতীয় সভাপতি । সাহাপুড়ের একটি মাঠে ২৫ ধরনের ফসলের স্টল করা হয়েছিল । সেই স্টল গুলি ঘুরে দেখেন তিনি । বিভিন্ন ধরনের অভাব অভিযোগ কৃষকদের কাছ থেকে সরাসরি শোনেন জেপি নাড্ডা । এই অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩০০০ কৃষক অংশগ্রহণ করেন । এদিনের এই অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি । এদিনের এই অনুষ্ঠানে জেপিন আড্ডার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী সহ জেলা বিজেপির নেতৃত্ব । বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন পশ্চিমবঙ্গে শাসক দল কৃষকদের সাথে অন্যায় করেছে ।  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে গেছে । তিনি বলেন দিদি নির্বাচন এসে গেছে এখন অনুশোচনা করে লাভ নেই ।যখন পাখি মাঠের ফসল খেয়ে নিয়েছে তখন আর কিছু করার নেই ।

         

No comments:

Post a Comment

Post Top Ad